প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের নান্দাইল পৌর শহরের পুরান বাজার এলাকার দত্ত ব্রাদার্স নামের এক ব্যবসাপ্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. তামিম আল ইয়ামীন গতকাল দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত ওই ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে ১১৪ বস্তা চিনির মজুত দেখতে পান। পর্যাপ্ত মজুত থাকার পরও বাড়তি দামে চিনি বিক্রি করার দায়ে আদালত দত্ত ব্রাদার্সের মালিক সত্য রঞ্জন দত্তকে ২০ হাজার টাকা জরিমানা করেন এবং মজুত করা চিনি আজ রোববারের মধ্যে বাজারে ছাড়ার নির্দেশ দেন।