চুনারুঘাটে স্বামী খুন, স্ত্রী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার জালিয়া এলাকায় এক তরুণ খুন হয়েছেন। গত শনিবার সকালে নিজ ঘর থেকে তাঁর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহত তরুণের স্ত্রীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার সকালে লাশ উদ্ধারের সময় নিহত তরুণের স্ত্রীকে একই ঘরে হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যায়। তিনি পুলিশকে বলেন, দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাঁর স্বামীকে হত্যা করে এবং তাঁকে বেঁধে রেখে চলে যায়। তবে নিহত তরুণের মা বলেন, পুত্রবধূই তাঁর ছেলেকে হত্যা করেছেন। তাঁর চালচলন নিয়ে আগে থেকেই তাঁদের সন্দেহ ছিল। এ ঘটনায় শনিবার রাতে পাঁচজনকে আসামি করে চুনারুঘাট থানায় মামলা করা হয়। ওই রাতেই পুলিশ নিহত তরুণের স্ত্রীকে গ্রেপ্তার করে। পরে তাঁর স্বীকারোক্তি অনুয়ায়ী নিহতের খালাতো ভাইকে (২২) একই দিনে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।
নিহত তরুণের স্ত্রী ও খালাতো ভাইকে গতকাল রোববার হবিগঞ্জ বিচারিক হাকিম নিশাত সুলতানার আদালতে হাজির করা হয়। এ দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আদালতে তাঁরা বলেন, পাচঁজন মিলে তাঁরা এ হত্যাকাণ্ড ঘটান।