চুপিসারে শিশুটিকে ফেলে গেল কারা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অসুস্থ এই মেয়ে শিশুটিকে গত বুধবার বগুড়ার শেরপুর উপজেলার নায়েরপাড়া গ্রামের একটি খেতে পাওয়া যায়। ছবি: সবুজ চৌধুরী
অসুস্থ এই মেয়ে শিশুটিকে গত বুধবার বগুড়ার শেরপুর উপজেলার নায়েরপাড়া গ্রামের একটি খেতে পাওয়া যায়। ছবি: সবুজ চৌধুরী

বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নে নায়েরপাড়া গ্রামের একটি ফসলি খেত থেকে তিন বছরের এক মেয়েশিশুকে গত বুধবার উদ্ধার করা হয়। চুপিসারে কে বা কারা প্রতিবন্ধী শিশুটিকে ফেলে রেখে যায়।

স্থানীয় রাহেলা খাতুন (৫৫) শিশুটিকে তাঁর বাড়িতে নিয়ে দেখাশোনা করছেন। রাহেলা বলেন, শিশুটি অসুস্থ। হাঁটতে পারে না। তার গায়ের রং শ্যামলা। স্পষ্ট করে কথাও বলতে পারে না। ডান হাত ও ডান পা স্বাভাবিকের চেয়ে চিকন হওয়ায় সে নড়াচড়া করতে পারে না। ক্ষুধা পেলে শুধু কান্নাকাটি করে। খেতের মধ্যে কান্নাকাটি করতে দেখে তিনি শিশুটিকে তাঁর বাড়িতে নিয়ে আসেন। মা–বাবার সন্ধান পেলে তাঁদের কোলে তুলে দেবেন তিনি।

সমাজসেবা অধিদপ্তরের শেরপুর উপজেলার বিশালপুর ও ভবানীপুর ইউনিয়নের সমাজকর্মী সেলিনা আক্তার বলেন, গ্রামের কয়েকজন শ্রমিক খেতের মধ্যে শিশুটিকে দেখতে পান। খবর পেয়ে কয়েক শ লোক শিশুটিকে দেখতে যায়। শিশুর মা–বাবার খোঁজ না পাওয়ায় রাহেলা খাতুন শিশুটির দেখভালের দায়িত্ব নেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান বলেন, শিশুটির মা–বাবার খোঁজ পাওয়া না গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।