চুয়াডাঙ্গায় যুবকের গুলিবিদ্ধ লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার সদর উপজেলা থেকে অজ্ঞাত এক যুবকের (২৮) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার তিতুদহ ইউনিয়নের খাড়াগোদা গ্রামের চন্নতলা মাঠ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত যুবকের পরনে ছিল একটি চেক লুঙ্গি ও কালো টি-শার্ট। ডান কানের নিচে চোয়ালে গুলিবিদ্ধ হয়ে তিনি মারা গেছেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার গোলাম বেনজীর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সী জানান, যুবকের পরিচয় অনুসন্ধানে আশপাশের থানাগুলোতে বার্তা পাঠানো হয়েছে।