চুয়াডাঙ্গার ডিসির কাছে চাঁদা দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক (ডিসি) সায়মা ইউনুসের কাছে চরমপন্থী নেতা মেজর জিয়াউর রহমানের পরিচয়ে মুঠোফোনে চাঁদা দাবি করা হয়েছে। দাবি করা চাঁদার টাকা পরিশোধ করা না হলে পরিবারের ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলা প্রশাসককে গত রোববার বেলা ২টা ৪৯ মিনিটে একটি মুঠোফোন নম্বর (০১৮৮২৬২৮২৭৫) থেকে তাঁর মুঠোফোনে ফোন করা হয়। ফোনের অপর প্রান্ত থেকে নিজেকে চরমপন্থী নেতা মেজর জিয়াউর রহমান ওরফে মেজর জিয়া পরিচয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। ডিসির কাছে চাঁদা দাবির ঘটনায় রোববার রাতে চুয়াডাঙ্গা সদর থানায় পুলিশের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।