চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে আমাদের সময় পত্রিকার ফটোসাংবাদিক এস এম তামান্নার বাসার মালামাল চুরি হয়েছে। গত বৃহস্পতিবার রাতে নগরের পাহাড়তলী থানার বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে। তিনি জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে বাসায় ফিরে দেখেন দরজার তালা ভাঙা। বাসার ভেতর মালামাল ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। টাকা, ক্যামেরাসহ বিভিন্ন জিনিস নিয়ে যায় চোরের দল। পাহাড়তলী থানার ওসি আজিজুর রহমান জানান, চোরের দলকে শনাক্ত করতে পুলিশ কাজ করছে।