চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে গত রোববার চুরি হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে সমিতির নৈশপ্রহরী মো. জাহিদকে (৪৫) আটক করা হয়েছে। শহরের স্বাধীনতা চত্বর এলাকায় অবস্থিত জেলা আইনজীবী সমিতির কার্যালয়। সেখান থেকে আলমারির তালা ভেঙে ১২ হাজার টাকা চুরি হয়েছে। আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নূরুল আলম জানান, ওকালতনামা বিক্রি করে পাওয়া টাকা আলমারিতে ছিল। ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুজ্জামান বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
ফরিদপুর অফিস