প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের গৌরনদী উপজেলা সদরে হাইওয়ে থানা থেকে ৫০ ফুট দূরত্বে গৌরনদী সুপার মার্কেটের মামণি জুয়েলার্সে গত শনিবার দিবাগত রাতে চুরি হয়েছে। চোরেরা অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে পাকা ভবনের দেয়াল কেটে প্রায় ৬০ লাখ টাকার সোনা-রুপা ও টাকা নিয়ে যায়। এ ঘটনায় গৌরনদী মডেল থানায় মামলা হয়েছে। জুয়েলার্সের মালিক মোকলেচুর রহমান জানান, চোরেরা জুয়েলার্সের ভল্ট ভেঙে ১০০ ভরি সোনা, ৫০০ ভরি রুপা ও ৫১ হাজার ৫০০ টাকা নিয়ে গেছে। গৌরনদী মডেল থানার ওসি আলাউদ্দিন মিলন জানান, চোরদের ফেলে যাওয়া ওয়াল কাটার উদ্ধার ও জুয়েলার্সের কর্মচারী রাখাল মজুমদার সম্রাটকে আটক করা হয়েছে।