চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইত্তেফাক-এর ফরিদপুরের ভাঙ্গা উপজেলা প্রতিনিধি মো. রমজান শিকদারের কার্যালয়ে গত শুক্রবার রাতে চুরি হয়েছে। রাতের কোনো এক সময়ে ওই কার্যালয়ের পাশের দেয়াল ভেঙে চোর ভেতরে ঢুকে ল্যাপটপ, ডিজিটাল ক্যামেরা ও মুঠোফোনসহ মূল্যবান মালামাল নিয়ে যায়। গতকাল শনিবার সকালে ওই সাংবাদিক কার্যালয়ের তালা খুলে ভেতরের সবকিছু তছনছ অবস্থায় দেখে থানায় খবর দেন। রমজান শিকদার বলেন, চোরেরা প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরি করেছে। ভাঙ্গা থানার ওসি সৈয়দ আবদুল্লাহ বলেন, গতকাল সকালে চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরি হওয়া মালামাল উদ্ধারে পুলিশ কাজ করছে। মামলার প্রস্তুতি চলছে।