চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গা জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক নাজির হোসেনের বাড়িতে চুরি হয়েছে। গত বুধবার দিবাগত রাতের কোনো এক সময় চোরেরা শহরের সবুজপাড়ার দোতলা বাড়ির জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে চুরি করে। নাজির হোসেন জানান, তিনি অসুস্থ হওয়ায় চিকিৎসার জন্য বুধবার দুই লাখ ২২ হাজার ৬৬০ টাকার ধান ও ভুট্টা বিক্রি করেন। পুরো টাকাটা একটি ঘরের ওয়ার্ডরোবে রাখেন। গতকাল ভোরে ফজরের নামাজ পড়তে গিয়ে দেখেন চোরেরা ওই টাকা, ২৫ ভরি সোনা, ৩৫টি নকশিকাঁথা, একটি ভিডিও ক্যামেরা ও ব্যবহৃত জামাকাপড় নিয়ে গেছে।