প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের সদর উপজেলার শহরের মানিকপুর এলাকায় মহসিন রেজার বাড়িতে গতকাল শুক্রবার রাতে চুরির ঘটনা ঘটেছে। মহসিন রেজার স্ত্রী খালেদা আক্তার জানান, গতকাল দুপুরে বাড়ির সবাই বড় মেয়ের বাড়িতে আকিকা অনুষ্ঠানে যান। অনুষ্ঠান শেষে রাত সাড়ে আটটার দিকে বাড়ি ফিরে তাঁরা ঘরের দরজা ভাঙা দেখতে পান। পরে ঘরের ভেতরে গিয়ে দেখতে পান, চোরেরা আলমারির তালা ভেঙে ৫০ হাজার টাকা ও ২১ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে। এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ইমদাদ হোসাইন জানান, চুরি হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেছে। তবে কী পরিমাণ জিনিস খোয়া গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।