প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর সোনাইমুড়ী প্রেসক্লাবে গত বুধবার রাতে চুরি হয়েছে। ক্লাবের টেলিভিশন, ল্যাপটপসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে চোরের দল। প্রেসক্লাবের সভাপতি সামছুল আরেফিন জানান, গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ক্লাবের সদস্যরা এসে দেখেন দরজা ভাঙা এবং ভেতরে থাকা মালামাল নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা খাতুন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি জানান, চুরির ঘটনায় প্রেসক্লাবের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়নি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।