প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালকাঠি শহরের বিশ্বরোড এলাকায় একটি বাড়িতে দিনদুপুরে চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। গৃহকর্তা নিজাম উদ্দিনের স্ত্রী উম্মেনেছা বেগম বলেন, নিজাম উদ্দিন ইসলামী ফাউন্ডেশন বরিশাল কার্যালয়ের পরিচালক। গতকাল রোববার সকালে তিনি কর্মস্থল বরিশালে যান। এর কিছুক্ষণ পর উম্মেনেছা বেগম তাঁর কর্মস্থল ঝালকাঠি শহরের শাহী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান। দুপুরে কয়েকজন যুবক কলাপসিবল গেট ও দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে আলমারিতে রক্ষিত পাঁচ ভরি সোনার গয়না ও ৩০ হাজার ৪০০ টাকা লুট করেন। চুরি শেষে বাসা থেকে চার-পাঁচজন যুবক চলে যাওয়ার সময় স্থানীয় এক রিকশাচালক সাজেদ হোসেন (২৬) নামে এক চোরকে আটক করেন। অন্যরা পালিয়ে যান। পিরোজপুর প্রতিনিধি