প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায় এক শিক্ষকের বাসা থেকে বাইসাইকেল চুরি করে পালানোর সময় হাতেনাতে ধরা পড়েন হৃদয় ইসলাম (২৬) নামের এক চোর। গত মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী জাহাঙ্গীর তাঁকে ধরে ১ নম্বর নিরাপত্তা কার্যালয়ে নিয়ে আসেন। পরে প্রক্টর অধ্যাপক এ কে এম জাকির হোসেন ওই রাতেই তাঁকে পুলিশে সোপর্দ করেন। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার এসআই পলাশ চন্দ্র চক্রবর্তী বলেন, সাইকেলটি শিক্ষককে হস্তান্তর করা হয়েছে।