চুরি করায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোটরসাইকেল চুরির অভিযোগে গতকাল সোমবার আনোয়ার হোসেন ওরফে ওসমান নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আনোয়ার সিরাজগঞ্জের চৌহালির বাগুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। টাঙ্গাইল ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মাহফিজুর রহমান জানান, দক্ষিণ টাঙ্গাইলের মোটরসাইকেল চোরদের হোতা আনোয়ার। বিভিন্ন সময় তিনি ও তাঁর বাহিনীর লোকজন অভিনব কৌশলে মোটরসাইকেল চুরি করেন। গত রোববার শহরের আকুরটাকুর এলাকার ব্যবসায়ী মনসুর আলী টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে মোটরসাইকেল রেখে কাজে যান। ফিরে এসে দেখেন মোটরসাইকেল নেই। তাঁর অভিযোগের ভিত্তিতে ডিবি পুলিশ জেলা প্রশাসক কার্যালয়ের সিসি ক্যামেরার ভিডিওচিত্র দেখে আনোয়ারকে শনাক্ত করে। আনোয়ারের বিরুদ্ধে বিভিন্ন থানায় কয়েকটি মামলা রয়েছে।