চুরি যাওয়া মোটর সাইকেল উদ্ধার গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া থানা-পুলিশ ক্রেতা সেজে উপশহরের একটি বাড়ি থেকে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করেছে। এ সময় পাঁচ তরুণকে গ্রেপ্তার করা হয়। গত সোমবার সন্ধ্যায় ওই অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দুপচাঁচিয়ার করপুলি গ্রামের আতাউর রহমান (৩০), সরদারপাড়ার খাইরুল ইসলাম (২৩), কাহালুর আটালিয়া গ্রামের ইমতিয়াজ (২৪) ও আলমগীর হোসেন (২৫) এবং ভোলতা গ্রামের সোহানুর রহমান (১৫)।
দুপচাঁচিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক বলেন, ১৬ আগস্ট রাতে উপজেলার জয়পুরপাড়ার বাসিন্দা আরশাদ হোসেনের বাড়ি থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। এরপর থেকে আরশাদ বিভিন্ন জায়গায় খোঁজখবর নেন। পরে গত সোমবার দুপচাঁচিয়া থানায় মোটরসাইকেল চুরির মামলা করেন। গোপন তথ্যের ভিত্তিতে বগুড়ার গোয়েন্দা পুলিশের (ডিবি) সাহায্যে সোমবার সন্ধ্যায় ওই এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে মোটরসাইকেলসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।