চুরি যাওয়া ১৩ গরু উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের বায়েজিদ থানাধীন শহীদ নগর এলাকা থেকে ১৩টি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে নাছির কসাই নামের এক মাংসবিক্রেতার বাড়ি থেকে গরুগুলো উদ্ধার করা হয়। চট্টগ্রামের রাউজান উপজেলা থেকে গরুগুলো চুরি করা হয়েছে বলে পুলিশ জানায়।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে নাছিরের বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান। তাঁর বাড়ি থেকে ১৩টি গরু উদ্ধার করা হয়েছে। রাউজানের গরুর পাঁচজন মালিক থানায় এসে নিজেদের গরু শনাক্ত করেছেন।
রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী প্রথম আলোকে বলেন, গত ১০ দিনে রাউজানের অন্তত ৪০টি গরু চুরি হয়েছে।