চুরির অভিযোগ এনে বৃদ্ধকে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় গত শনিবার মাছ চুরির অভিযোগ এনে আবদুল্লাহ গাজী (৬৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে গুরুতর জখম করা হয়। গতকাল রোববার সকালে সাতক্ষীরা সদর হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় মুকুল গাজী নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, নিহতের ছেলে ইদ্রিস আলী গাজী বাদী হয়ে মজিদ আলী, জমাত আলী, পিয়ার আলীসহ ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১১ জনকে আসামি করে মামলা করেছেন। এ ঘটনায় মুকুল গাজী নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।