চুরির অভিযোগে গণপিটুনি, এক তরুণ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় চুরির অভিযোগে জনতার পিটুনিতে পান্না শেখ (১৯) নামের এক তরুণ নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার উপজেলা সদরের ভাসিলা ত্রিমোহনী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষেতলাল থানা ও এলাকাবাসী সূত্রের বিবরণ অনুযায়ী, গত বুধবার গভীর রাতে ওই বাজারের একটি দোকানে চুরি করার সময় স্থানীয় লোকজনের হাতে ধরা পড়েন পান্না শেখ। এ সময় বিক্ষুব্ধ জনতা তাঁকে পিটুনি দেয়।