চুরির অভিযোগে দুই যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জ পৌর এলাকার পশ্চিম দাশড়া থেকে গতকাল দুপুরে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই যুবককে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন পশ্চিম দাশড়া গ্রামের সজল সরকার (৩০) ও তারেক হোসেন (২৮)। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, তাঁরা জানতে পারেন দুপুরে পশ্চিম দাশড়া গ্রামের একটি চোরাই মোটরসাইকেল বেচাকেনা হবে। এর পরিপ্রেক্ষিতে বেলা আড়াইটার দিকে পশ্চিম দাশড়ার জালখোলা সেতু এলাকায় অভিযান চালিয়ে ওই মোটরসাইকেল উদ্ধার ও তাঁদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুই যুবক মোটরসাইকেলটি চোরাই বলে স্বীকার করেন। তাঁদের বিরুদ্ধে গতকাল থানায় মোটরসাইকেল চুরির মামলা হয়েছে। মানিকগঞ্জ প্রতিনিধি