চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার নাঙ্গলকোটে চুরির অভিযোগে অজ্ঞাতনামা এক যুবককে (২৭) পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার ভোররাত চারটার দিকে।

ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ, তিনি উপজেলার জোড্ডা ইউনিয়নের মানিকমোড়া জামে মসজিদের দান বাক্স থেকে টাকা চুরি করেছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে মসজিদ ও মানিকমোড়া বাজারের দুই নৈশ প্রহরীকে আটক করেছে পুলিশ।

জোড্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আক্কাসের ভাষ্য, ‘এর আগেও এই মসজিদের দান বাক্সের টাকা চুরি হয়েছিল। আর আজ ভোরে ওই যুবক হাতেনাতে ধরা পড়ায় গণপিটুনিতে তাঁর মৃত্যু হয়েছে।’

নাঙ্গলকোট থানার উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন বলেন, খবর পেয়ে সকাল ১০টায় পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে। তবে এখন পর্যন্ত নিহত যুবকের পরিচয় জানা যায়নি। আটক দুজনকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।