চুরির অভিযোগে ইউজিসি কর্মকর্তা বরখাস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ডিউটি ফ্রি শপ থেকে টাকা চুরির অভিযোগ ওঠায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহকারী সচিব (প্রটোকল ও লিয়াজোঁ) এম এ ওয়ারেছকে সাময়িক বরখাস্ত করেছে ইউজিসি।
আজ বুধবার ইউজিসির বিশেষ সভায় এ সিদ্ধান্ত হয়। তা ছাড়া এ ঘটনায় ইউজিসির সদস্য অধ্যাপক মোহাম্মদ ইউসুফ আলী মোল্লাকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। ইউজিসি বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানিয়েছে।
জানা গেছে, ইউজিসির সঙ্গে চুক্তি করতে আসা একটি প্রতিনিধিদলকে বিমানবন্দরে বিদায় দিয়ে আসার সময় এম এ ওয়ারেছ আজ ভোরে একটি ডিউটি ফ্রি শপ থেকে টাকা চুরি করেন বলে অভিযোগ ওঠে।