চুরির সময় যুবক ধরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জ শাহজাদপুর দ্বাড়িয়াপুর বাজারে অবস্থিত আল-আরাফাহ ইসলামী ব্যাংক থেকে টাকা চুরির সময় গতকাল সোমবার মাসুম মিয়া (২৯) নামের এক যুবককে আটক করা হয়েছে। থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল আলম জানান, ব্যাংকে লেনদেন চলাকালে মাসুম ব্যাংকের ক্যাশে ঢুকে টাকা চুরি করেন। সেখান থেকে বের হওয়ার সময় ব্যাংকের নিরাপত্তা প্রহরী ও কর্মচারীরা তাঁকে ধরে পুলিশে খবর দেন। পুলিশ এসে তাঁকে থানায় নিয়ে যায়। মাসুমের বাড়ি উল্লাপাড়ার ঝিকড়া গ্রামে। তাঁর কাছে একটি ব্যাংকের এটিএম কার্ড ও চার হাজার টাকা পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।