চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমির গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমির মফিজুর রহমানকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে সদর থানার পুলিশের একটি বিশেষ দল ওই জামায়াত নেতাকে তাঁর গুলশান পাড়ার বাসা থেকে গ্রেপ্তার করে।
সদর থানার পরিদর্শক (তদন্ত) এসএম কামরুজ্জামান খাঁন প্রথম আলোকে জানান, চলতি বছরের ২১ জানুয়ারি সদর থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় মফিজুরকে গ্রেপ্তার করা হয়েছে।