চুয়াডাঙ্গা সীমান্তে চারজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর সীমান্ত থেকে গত বুধবার রাতে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে তাঁদের আটক করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

তাঁরা হলেন দামুড়হুদার হুদাপাড়া গ্রামের রমজান আলী (৪০), জসিম মণ্ডল (২৫), শমসের আলী (২০) ও নাজমুল হোসেন।

বিজিবি-৬ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এস এম মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  সদর থানার ওসি লিয়াকত হোসেন জানান, গতকাল বৃহস্পতিবার বিজিবির হাবিলদার মিন্টু মিয়া থানায় মামলা করছেন। তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।