চুয়াডাঙ্গায় গরুচোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় গরুচোর সন্দেহে ইমরান হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার ভোররাতে সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের পীতম্বরপুর গ্রামে ওই গণপিটুনির ঘটনা ঘটে। সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাঁর মৃত্যু হয়।
নিহত ইমরান মেহেরপুর সদর উপজেলার বারাদী গ্রামের কলোনিপাড়ার মৃত আশরাফ আলীর ছেলে। এ ঘটনায় সদর থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায়, গতকাল ভোররাত সাড়ে চারটার দিকে পীতম্বর গ্রামের লাল মিয়ার বাড়িতে গরু চুরি করতে যান ইমরান। গোয়াল থেকে গরু নিয়ে পালানোর সময় গৃহকর্তা টের পেয়ে প্রতিবেশীদের ডাকেন। প্রতিবেশীরা এসে ইমরানকে পিটুনি দিয়ে রক্তাক্ত জখম করেন। মুমূর্ষু অবস্থায় তাঁকে সকাল সাড়ে ছয়টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়।
সদর থানার ওসি তোজ্জাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।