চুয়াডাঙ্গায় বোমা হামলায় কৃষক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের ছোটপুটিমারী গ্রামে ডাকাতের ছোড়া বোমায় মুসা উদ্দিন (৬৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। গতকাল সোমবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।
নিহত মুসার ভাতিজা জাহাঙ্গীর জানান, সোমবার রাতে সংঘবদ্ধ ডাকাত দল মুসার বাড়ির প্রধান ফটক প্রথমে জোর করে খোলার চেষ্টা করে। ব্যর্থ হয়ে বাড়ির সদস্যদের তারা ডাকাডাকি করে। কিন্তু বাড়ির লোকজন সাড়া না দেওয়ায় ডাকাত দলের সদস্যরা একটি শক্তিশালী বোমা ছোড়ে। ওই সময় ঘরের বারান্দায় শুয়ে থাকা মুসা বোমার আঘাতে গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হুদা জানান, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।