চুয়াডাঙ্গায় শিশুকে দিয়ে বোমা উদ্ধার, এসআই সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা সদর থানার উপপরিদর্শক (এসআই) ফকির পান্নু মিয়াকে গতকাল বুধবার চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বোমা উদ্ধারের কাজে এক শিশুকে ব্যবহার করার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁর বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
জেলা পুলিশ সুপার মো. রশীদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সুপারের কার্যালয় থেকে জানা গেছে, ১৮ জুলাই রাতে চুয়াডাঙ্গা পৌর এলাকার দক্ষিণ হাসপাতাল পাড়ায় এলাকাবাসী একটি বোমা দেখে সদর থানায় খবর দেয়। তখন এসআই পান্নু মিয়া ঘটনাস্থলে যান। কিন্তু তিনি পুলিশের পরিবর্তে শিপন নামে ১৫ বছরের এক শিশুকে দিয়ে বোমা উদ্ধার করান। পরে শিপনকে থানায় নিয়ে বোমাটি নিষ্ক্রিয় করা হয়। পুলিশ সুপার বিষয়টি জেনে তদন্ত শুরু করেন। তদন্ত শেষে গতকাল এ ব্যবস্থা নেওয়া হয়।