চুয়াডাঙ্গায় ২১টি গরুসহ তিন ভারতীয় আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৬ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের বিশেষ টহল দল গতকাল রোববার চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কামারপাড়া গ্রামের একটি আমবাগান থেকে ২১টি গরুসহ তিন ভারতীয়কে আটক করেছে।
গতকাল ভোরে বারাদী সীমান্ত চৌকির (বিওপি) টহল কমান্ডার নায়েব সুবেদার মো. নজরুল ইসলাম বিজিবি সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে গরুসহ ওই ভারতীয়দের আটক করেন। আটক ব্যক্তিদের দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে।