চেক প্রত্যাখ্যানের মামলায় ইটভাটার মালিক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাংক থেকে চেক প্রত্যাখ্যানের মামলায় ময়মনসিংহের নান্দাইল উপজেলায় এক ইটভাটার মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
ওই ব্যক্তির নাম মো. নাজিম উদ্দিন। তাঁর বাড়ি জামতলা এলাকায়।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, নান্দাইলের জামতলা বাজারের কাছে জেএসবি নামের একটি ইটভাটা পরিচালনা করতেন নাজিম উদ্দিন। কয়েক বছর ধরে তিনি বিভিন্ন লোকের কাছ থেকে টাকা ধার এনে ইটভাটায় বিনিয়োগ করেন। কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার পশ্চিম দ্বীপেশ্বর মহল্লার আবদুল কাইয়ুমের কাছ থেকে আড়াই লাখ টাকা ঋণ নেন তিনি। পরে তাঁকে সোনালী ব্যাংকের নান্দাইল শাখার একটি চেক দেন নাজিম উদ্দিন। চেকটি প্রত্যাখ্যাত হয়। পরে টাকা আদায় করতে না পেরে কাইয়ুম ময়মনসিংহের বিচারিক হাকিমের আদালতে মামলা করেন। আদালত মামলাটি শুনানির পর নাজিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।