চেতনানাশক খাইয়ে মালামাল লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেতনানাশক ওষুধ খাইয়ে এক পরিবারের সর্বস্ব লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতে নড়াইল সদর উপজেলার হবখালি ইউনিয়নের কোমখালি গ্রামে এ ঘটনা ঘটে।
অসুস্থ গৃহকর্তা সেলিম মোল্লা এবং তাঁর স্ত্রী পারমিতা বেগম, ছেলে রিমন, মেয়ে রিয়া ও লিমাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁদের চেতনা ফিরেনি।