চেয়ারম্যান প্রার্থীর নৌকা পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ফারুক আহম্মেদের কর্মী ও সমর্থকদের তৈরি করা নৌকা গত শুক্রবার রাতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
ফারুক আহম্মেদ বলেন, এ ঘটনায় ব্যবস্থা নেওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে।
এলাকাবাসী ও নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, রাজনগর ইউনিয়নের চাঁদগাঁও গ্রামের সুলকিকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন সড়কে তিন দিন আগে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের প্রার্থী ফারুক আহম্মেদের কর্মী ও সমর্থকেরা সাত হাত লম্বা বাঁশ ও কাপড় দিয়ে একটি নৌকা তৈরি করে সড়কের ওপরে টাঙান। শুক্রবার দিবাগত রাতের কোনো একসময় দুর্বৃত্তরা নৌকাটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
রিটার্নিং কর্মকর্তা মোক্তার হোসেন বলেন, ‘চেয়ারম্যানের কাছ থেকে বিষয়টি শুনেছি। তবে লিখিত অভিযোগ পাইনি। পেলে ব্যবস্থা নেওয়া হবে।’