চোখ ওপড়ানো লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের পরানখালী থেকে মন্টু (৩৬) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকাল আটটার দিকে একটি বিল থেকে লাশটি উদ্ধার করা হয়। মন্টু উপজেলার কুচিয়ামোড়া গ্রামের নবীরুদ্দিনের ছেলে। স্থানীয় লোকজনের বরাত দিয়ে কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, সকালে পরানখালী গ্রামের আওড়ের বিলে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন ভেড়ামারা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। রাতের কোনো এক সময় ওই যুবককে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। লাশের ডান চোখ উপড়ে ফেলা হয়েছে। গলায় ফাঁসের চিহ্ন রয়েছে। ভেড়ামারা থানার ওসি তাজুল ইসলাম গতকাল বিকেলে বলেন, এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়নি।