প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গত বৃহস্পতিবার চোর সন্দেহে গণপিটুনিতে মো. মোস্তফা হোসেন (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন। মোস্তফা মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার ভোকদা গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পূর্ব কালামপুর এলাকায় গত বৃহস্পতিবার রাতে জামাল উদ্দিনের মুদিদোকানে চুরি করার সময় এলাকার কয়েকজন টের পান। পরে এলাকাবাসী ধাওয়া করে মোস্তফাকে আটক করে পিটুনি দেয়। এতে তিনি নিহত হন। এ ঘটনায় গতকাল শুক্রবার মৌচাক পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) সেলিম রেজা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ১৫০ জনকে আসামি করে একটি মামলা করেছেন।