চোর সন্দেহে একজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সাইকেল চোর সন্দেহে একজনকে আটক করা হয়েছে। গতকাল রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের করিডর থেকে সাইকেল চুরির সময় নিরাপত্তাকর্মী সুধাংশু চন্দ্র দাস তাঁকে ধরে ফেলেন। পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার হাজতখানায় রেখে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রধান নিরাপত্তা কর্মকর্তা মো. মহিউদ্দীন হাওলাদার বলেন, গত বছরের ১২ নভেম্বর একই জায়গা থেকে ওই ব্যক্তি একটি সাইকেল চুরি করেন। ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরায় ধারণ করা ভিডিও চিত্র দেখে তাঁকে শনাক্ত করা হয়েছে। তিনি চুরির কথা স্বীকার করেছেন। নিরাপত্তা শাখার জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়েছে।