চোরাই কাঠ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১০৭ ঘনফুট চোরাই চাপালিশ ও কড়ই কাঠ উদ্ধার করেছে বিজিবির সদস্যরা। গতকাল বৃহস্পতিবার সকালে শমশেরনগর ইসলামী মিশন-সংলগ্ন রেলওয়ে ভূমি থেকে এসব কাঠ উদ্ধার করা হয়। বিজিবির চাতলাপুর কোম্পানি কমান্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গাছের ৩৪টি টুকরা উদ্ধার করা হয়। পরে বন বিভাগের লোকজন এসে সেগুলো নিয়ে যায়। রাজকান্দি বনরেঞ্জ কার্যালয়ের অফিস সহকারী সিরাজুল ইসলাম বলেন, উদ্ধার করা কাঠের বাজারমূল্য ৪২ হাজার ৮০০ টাকা। এ ব্যাপারে বন আইনে মামলা করা হবে। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি