চোরাই কাঠ জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জে বন বিভাগ অভিযান চালিয়ে গর্জন কাঠবোঝাই একটি ট্রাক জব্দ করেছে। গত বুধবার কমলগঞ্জ-শমশেরনগর সড়কের বড়চেগ গ্রামের সিএনজি ফিলিং স্টেশন এলাকা থেকে চোরাই কাঠবোঝাই ট্রাকটি জব্দ করা হয়। কমলগঞ্জের রাজকান্দি বন রেঞ্জ কার্যালয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজকান্দি বন রেঞ্জের সহকারী কর্মকর্তা সিরাজুল হকের নেতৃত্বে বনকর্মীরা বুধবার সন্ধ্যায় একটি ট্রাক থামান। এ সময় ট্রাকে তল্লাশি করে ৮০ ঘনফুট চোরাই গর্জন কাঠ উদ্ধার করা হয়। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার বন আইনে মামলা করা হয়েছে।