চোরাই গরুসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর গ্রাম থেকে গতকাল ভোরে চুরি হওয়া সাতটি গরুসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃত লিটন হোসেন (২৫) পিকআপ ভ্যানচালকের সহকারী। পুলিশ জানায়, বুধবার গভীর রাতে পশ্চিম ভাটবাউর গ্রামের সবুর উদ্দিনের বাড়ি থেকে চারটি ও একই গ্রামের দবির উদ্দিনের তিনটি গরু চুরি করে গজারির চকে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে বেঁধে রাখে চোরেরা। গতকাল ভোর চারটার দিকে একটি পিকআপ ভ্যানে গরুগুলো ওঠানোর সময় মহাসড়কে টহলরত পুলিশ সদস্যরা লিটনকে আটক করে।