চোরাই চিংড়ি জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে নৌকাসহ চোরাই পথে আনা ৫১৫ কেজি চিংড়ি জব্দ করেছে বিজিবি। গতকাল শুক্রবার উপজেলার হোয়াইক্ষ্যং ইউনিয়নের খারাংখালী সীমান্ত এলাকা থেকে নৌকাটি জব্দ করা হয়। মিয়ানমার থেকে এসব চিংড়ি আনা হচ্ছিল। টেকনাফ ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। কর ফাঁকি দেওয়ার জন্য চোরাই পথে আনা চিংড়ি ও নৌকা শুল্ক বিভাগে জমা দেওয়া হয়েছে। টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি|