চোরাই পণ্য আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরায় কাভার্ড ভ্যানভর্তি প্রায় দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য আটক করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার ভোর পাঁচটায় মাগুরা বিদ্যুৎ কার্যালয়ের সামনে থেকে এগুলো আটক করা হয়। বিজিবি-৬ চুয়াডাঙ্গা সদর দপ্তর সূত্রে জানা গেছে, ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর আনোয়ার জাহিদের নেতৃত্বে উথলী বিশেষ ক্যাম্পের সদস্যরা অভিযান চালান। আটক পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় বিভিন্ন কোম্পানির প্রসাধনী, ইলেকট্রনিকস ও বিপুল পরিমাণ ময়ূরের পালক। বিজিবি-৬-এর পরিচালক লে. কর্নেল এস এম মনিরুজ্জামান জানান, এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।
চুয়াডাঙ্গা প্রতিনিধি