চোরাই পণ্য উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার তলুইগাছা সীমান্তের রেউইবাজার থেকে দুই লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার করেছেন বিজিবি সদস্যরা। গতকাল বৃহস্পতিবার সকালে তলুইগাছা বিজিবি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে এসব উদ্ধার করেন। বিজিবির সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা ক্যাম্পের কোম্পানি কমান্ডার আবদুর রব জানান, এক দল চোরাকারবারি রেউইবাজার এলাকা দিয়ে ভারতীয় চোরাই মালামাল নিয়ে যাচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে এক হাজারটি অ্যানাগ্রাহ ট্যাবলেট, ২০০ কেজি জিরা ও ১০ বোতল কীটনাশক উদ্ধার করে।