চোরাই পথে সাপ্তাহিক ম্যাগাজিন এনে বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছু অসাধু ব্যবসায়ী ট্যাক্স, ভ্যাট ও আয়কর ফাঁকি দিয়ে সিঙ্গাপুর থেকে প্রকাশিত ইংরেজি সাপ্তাহিক টাইম ও দ্য ইকোনমিস্ট ভারতের কলকাতা থেকে চোরাই পথে বাংলাদেশে এনে বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে।
ঢাকার নিউ ইস্কাটন রোডের ইন্টারন্যাশনাল বুক এজেন্সির চেয়ারপারসন সেলিনা দোজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সিঙ্গাপুর থেকে প্রকাশিত ইংরেজি সাপ্তাহিক টাইম ম্যাগাজিন ও দ্য ইকোনমিস্ট-এর একমাত্র মনোনীত এজেন্ট তাঁরা। ৪০ বছর ধরে তাঁর প্রতিষ্ঠান ট্যাক্স, ভ্যাট ও আয়কর পরিশোধ করে পত্রিকা দুটি আমদানি করে দেশের পাঠকদের কাছে বিক্রি করছে। সম্প্রতি কিছুসংখ্যক অসাধু ব্যবসায়ী ট্যাক্স, ভ্যাট ও আয়কর ফাঁকি দিয়ে চোরাই পথে কলকাতা থেকে এই পত্রিকা সংগ্রহ করে দেশের বাজারে বিক্রি করছে। এতে সরকার বিরাট অঙ্কের ভ্যাট থেকে বঞ্চিত হচ্ছে। একই সঙ্গে আমদানি করা পত্রিকা বিক্রিও কমে যাচ্ছে।
গতকাল রোববার রাতে যোগাযোগ করা হলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান প্রথম আলোকে বলেন, ট্যাক্স ও ভ্যাট ফাঁকির বিষয় হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।