চোরাই মোটরসাইকেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলে ছয়টি চোরাই মোটরসাইকেলসহ গত বুধবার বিকেলে একটি বিক্রয়কেন্দ্রের মালিক মহিউদ্দিন (৬২), ব্যবস্থাপক নুরুন্নবী (২৩) ও ক্রেতা শামসুর রহমানকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ করা মোটরসাইকেলগুলো ভুয়া কাগজপত্র ও নম্বর প্লেট তৈরি করে ব্যবহার করা হচ্ছিল। সদর থানার এসআই আজিজুর রহমান বলেন, নড়াইল শহরের পুরোনো বাস টার্মিনালের রহমান টাওয়ারের নিচতলায় ওরিয়ন শোরুমের মালিক পৌরসভার মহিষখোলার মহিউদ্দিন মোটরসাইকেল ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে চোরাই মোটরসাইকেল কেনাবেচা করছিলেন।