চোরাই সুন্দরী কাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর দুমকি উপজেলার পাতাবুনিয়া বাজারসংলগ্ন পায়রা নদী থেকে গতকাল সোমবার চোরাই সুন্দরী কাঠভর্তি একটি ট্রলার আটক করা হয়েছে। পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে কাঠভর্তি একটি ট্রলার নদীর পাতাবুনিয়া বাজারসংলগ্ন এলাকা পার হওয়ার সময় টহল পুলিশ ট্রলারটি থামার নির্দেশ দেয়। পাচারকারীরা পুলিশ দেখে পালানোর চেষ্টা করে। পুলিশ অপর একটি ট্রলার নিয়ে ধাওয়া করলে পাচারকারীরা নদীর হাদিসের চরে ট্রলার ফেলে পালিয়ে যায়। পুলিশ ট্রলারটি আটক করে পাতাবুনিয়া ঘাটে এনে স্থানীয় চৌকিদারের পাহারায় রাখে। দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজম খান ফারুকী জানান, আনুমানিক দেড় শ ঘনফুট সুন্দরী কাঠভর্তি একটি ট্রলার আটক করা হয়েছে।