চোরাই সেগুন কাঠ জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় কাভার্ড ভ্যানভর্তি বিপুল পরিমাণ চোরাই সেগুন কাঠ জব্দ করেছে পুলিশ। গত সোমবার রাতে আষাঢ়িয়ার চর এলাকায় গাড়িটি আটক করা হয়েছে। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো কাভার্ড ভ্যানের চালক সুমন মিয়া ও সহকারী আল আমিন।
পুলিশ ও বন বিভাগ সূত্রে জানা যায়, সোমবার রাতে চট্টগ্রাম থেকে আসা একটি কাভার্ড ভ্যান ৯৩৯ টুকরা চোরাই সেগুন কাঠ নিয়ে ঢাকা যাচ্ছিল। গাড়িটি সোনারগাঁয়ের আষাঢ়িয়ারচর এলাকায় পৌঁছালে বন বিভাগের কর্মকর্তারা তল্লাশির জন্য সেটি থামান।