প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় চোলাই মদ খেয়ে গতকাল সকালে রবিদাস (৩৫) নামের একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি উপজেলার নিলক্ষিয়া এলাকার কাশেকান্দি দাসের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে রবিদাস হরিজন পল্লিতে গিয়ে মাত্রাতিরিক্ত চোলাই মদ পান করেন। এরপর বাড়িতে ফিরে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। গতকাল সকালে বাড়িতেই তাঁর মৃত্যু হয়। বকশীগঞ্জ থানার ওসি মোস্তাছিনূর রহমান বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি।