চোলাই মদসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের গোঁয়াখালী এলাকা থেকে গত বুধবার রাতে ১০ লিটার চোলাই মদসহ জসিম উদ্দিন (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জসিম পেকুয়া সদর ইউনিয়নের মিয়াপাড়ার মৃত আবুল কাশেমের ছেলে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রকিব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোলাই মদসহ জসিমকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।