প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের হলুদিয়া এলাকা থেকে গত বুধবার রাতে ১০ লিটার চোলাই মদসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া বিশ্বজিৎ বড়ুয়ার (৩২) বাড়ি সাতকানিয়া সদর ইউনিয়নের বড়ুয়াপাড়া এলাকায়। সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইয়াসির আরাফাত বলেন, খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে চোলাই মদসহ মাদক ব্যবসায়ী বিশ্বজিৎকে গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।