চোলাই মদসহ গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার হরিণতোয়া এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে ২০০ লিটার চোলাই মদসহ মো. রুবেল (২৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চোলাই মদ পরিবহনের কাজে ব্যবহৃত একটি জিপ জব্দ করা হয়। পুলিশ জানায়, খবর পেয়ে গতকাল সকালে হরিণতোয়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় একটি জিপ পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে জিপটি আটকে চোলাই মদসহ রুবেলকে গ্রেপ্তার করা হয়। সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. ফজলুল হক জানান, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।