চোলাই মদসহ গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের লোহাগাড়ার চুনতির ঠেকার দোকান এলাকা থেকে গত বুধবার রাতে ১০০ লিটার চোলাই মদসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চুনতি ইউনিয়নের এনামুল হক এবং কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং এলাকার মোস্তাক আহমদ। চুনতি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম প্রথম আলোকে জানান, ওই ব্যক্তিদের একটি জিপসহ গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।